মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফ ইকবাল রাব্বির লাশ তুলতে দেয়নি তাঁর পরিবার!

সংবাদদাতা / ৯৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ ইকবাল রাব্বির মরদেহ পরিবারের বাঁধার মুখে ৩৬০ দিন পর কবর থেকে উত্তোলন করা সম্ভব হয়নি। ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের (পল্লবী আমলী) নির্দেশে সোমবার সকালে মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম লাশ উত্তোলনের জন্য শ্রীপুর উপজেলার নোহাটা সম্মিলিত কবরস্থানে যান। সেখানে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মোট্রো উত্তরের ইন্সপেক্টর এমরানুল হাসান ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ওসমান গণি ও শ্রীপুর থানার এসআই মনসুর আহমেদসহ সংশ্লিষ্টরা আগে থেকেই অপেক্ষা করছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা তার লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি না হওয়ায় তারা ফিরে যান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ ইকবাল রাব্বি (২৯)। তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে। দুই ভাই বোনের মধ্যে আসিফ ছিল বড়। তার মায়ের নাম রাবেয়া সুলতানা ডেজি। সে ঢাকার বে-সরকারি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে জারা বাইং হাউজে চাকুরি করত।
আসিফের বাবা জানান, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় সে। সন্ধ্যা ৬ টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গুলিতে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলাও করেছেন।
এদিকে মোঃ নওশাদ আলী নামে ঢাকার মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকার এক অজ্ঞাত ব্যক্তি ১৪৬ জনকে আসামী করে একই ঘটনায় ঢাকার বিজ্ঞ সিএমএম (পল্লবী আমলী) আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬৮৪/২০২৪। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য মন্ত্রী মোঃ এ আরাফাত, পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস মোল্লাসহ ১৪৬ জন ও অজ্ঞাত আসামী রয়েছেন। সোমবার সেই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর এমরানুল হাসান ময়না তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলনের জন্য ঢাকা থেকে একটি টিম নিয়ে এখানে এসেছিলেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা, ১৪.০৭.২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]