বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু মাগুরায় ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার! তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু: ‘খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে’- প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ময়মনসিংহ দক্ষিণ জেলা সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র সদস্য সচিব মোঃ মেজবাহুল ইসলাম মেজবা’র পিতা মোঃ হাফিজ উদ্দিন ইন্তেকাল করেন মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার! মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! বিএনপি–শরিক সমীকরণ: সামনে কী অপেক্ষা করছে?* *—অধ্যাপক এম এ বার্ণিক* BNP and Its Coalition: What’s Next?* *—Professor M. A. Barnik*

মাগুরায় ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার!

সংবাদদাতা / ৪৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নতুন বাজারে ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে আগামী ৭দিনের জন্য কার্যক্রম বন্ধেন নির্দেশ দেওয়া হয়েছে।

২২ জুলাই, বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অফিস সূত্রে জানা যায়- অভিযানে পূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, লাইসেন্স ব্যতীত ভূয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বেকারি পণ্য বাজারজাতকরণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, খাবারে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ উপাদান ব্যবহার, উৎপাদিত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করাসহ নানা অপরাধে মাগুরা নতুন বাজার এলাকায় মেসার্স নিউ ভাই ভাই বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৬০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানটিকে আগামী ০৭ দিনের জন্য কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ২২/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]