শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৮৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

মাগুরা প্রতিনিধি।

মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ ও নাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে ঐতিহ্যবাহী নীলের মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাব ২-০ গোলে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, বিআই ডব্লিউ টি. এ এর এ.জি.ও মো. মহিবুর রহমান জনি, নাকোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ৪/২/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]