শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৬৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় উপজেলা ব্যাপী ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ। বিভিন্ন মহলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবি উঠেছে।

এ ঘটনায় রবিবার (৪ মে) ঐ শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন করেছে শ্রীপুরের সর্বস্তরের জনগণ। সকালে শ্রীপুর সরকারি কলেজে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর দুপুরে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সব্দালপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে শিশু আছিয়ার ঘটনাকে তুলে ধরে একই ইউনিয়নে আবারো এরকম একটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান বক্তারা।

 

স্কুল শিক্ষার্থী তানভীর বলেন, নোহাটা উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক টিটো একজন শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছিলো। আমরা সাধারণ শিক্ষার্থীরা এঘটনার বিচার চাই।
আরেক শিক্ষার্থী সাকিল মোল্লা বলেন, আমাদের বোন আছিয়া ধর্ষকের হাতে মারা গিয়েছে। সেই রকমই আরেক প্রচেষ্টা করার অভিযোগ দেখলাম শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে। তারই স্কুলের এক শিক্ষার্থীকে তিনি ধর্ষণের চেষ্টা করেছেন এবং গায়ে হাত দিয়েছেন। এমনকি তাকে ১০-২০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে। আমরা চাই এর সঠিক বিচার হোক।

মানববন্ধনে মোঃ আল মামুন বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা এক মাস যেতে না যেতেই আবার একই ইউনিয়নে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আমরা হতবাক। শিক্ষাঙ্গনে শিশুদের নিরাপত্তা না থাকায় আমরা আমাদের শিশুদের স্কুলে পাঠিয়েও চিন্তামুক থাকতে পারছিনা এসব কুলাঙ্গার শিক্ষকদের কারণে। আমরা এই শিক্ষকের দ্রুত বিচার দেখতে চাই।

এ সময় স্থানীয় এক অভিভাবক মোঃ হামিম বলেন, মাগুরার আলোচিত হিটু শেখের পর একজন শিক্ষক মিজানুর রহমান টিটো যে লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি একটু দ্রুত করা হতো তাহলে এই রকম ঘটনা আমাদের অহরহ দেখতে হতোনা।

মামলার বাদী শিশুটির চাচা রেজাউল মৃধা ও শিশুটির মা রুমি বেগম জানান, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটো বেশ কিছুদিন ধরেই তার কন্যা ও ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এরই এক পর্যায়ে গত ৩০ এপ্রিল বুধবার দুপুরে শ্রেণি শিক্ষক মিজানুর রহমান টিটোর ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষকের কাছে অনুমতি নিয়ে উক্ত ছাত্রী বাথরুমে গেলে শ্রেণি শিক্ষক টিটো ও বাথরুমে প্রবেশ করে একপর্যায়ে ঐ ছাত্রীকে মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। সেখানে ঐ ছাত্রীকে জোর করে ধর্ষণ করতে গেলে ঐ শিক্ষার্থী দৌড়ে ক্লাস রুমে চলে আসে। এ ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে উক্ত শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের বিষয়টি তার মাকে জানায়।

শিশুটির মা গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর তার দেবর অর্থ্যাৎ শিশুটির চাচা রেজাউল মৃধাকে সাথে নিয়ে শ্রীপুর থানায় আসেন এবং শিশুটির চাচা রেজাউল মৃধা বাদী হয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ প্রাথমিকভাবে এলাকায় খোজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ২ মে শুক্রবার রাতে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। এমন চরিত্রহীন শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিও করেন তিনি। উক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা মোতাবেক থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ০৩,তাং- ০২-০৫-২০২৫। তবে, পরবর্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান টিটোর সাথে কথা বলার জন্য তার মুবাইলে একাধিকবার চেষ্টা করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা

তাং ৪/৫/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]