শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা! Before UN Speech, Tarique Rahman in the Spotlight: The World’s Curious Gaze on Bangladesh* *—Prof. M. A. Barnik জাতিসংঘে ভাষণের আগেই আলোচনায় তারেক রহমান: বাংলাদেশের প্রতি কৌতূহলী বিশ্বদৃষ্টি* *—-অধ্যাপক এম. এ. বার্ণিক মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

মোহাম্মদ ইকবাল হোসেন,

সাতকানিয়া  (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাটাখাঁলী খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫ টার সময় চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি কাটাখাঁলী খালে অবস্থিত স্লুইস গেটে সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ আয়েজুর রহমান আরাফ (১০) এর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১২ টার সময় স্লুইস গেইট সংলগ্ন খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। নিহত আয়েজুর রহমান আরাফ চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।

নিহত শিশুটি স্থানীয় আমিলাইষ যায়েদ বিন সাবিত (রা:) দাখিল মাদ্রাসার নূরানী তৃতীয় শ্রেণির তুখোড় মেধাবী শিক্ষার্থী। এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]