মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু

সংবাদদাতা / ১৫০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

  • মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি //

মাগুরার শালিখায় বিদ্যুৎতের হাত থেকে নিজের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২২ জুলাই বুধবার সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।

প্রতিবেশি রমেশ বিশ্বাস জানান, আজ ভোর ৫ টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছিটকে পড়ে। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বিদ্যুৎতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে বৈদ্যুতিক তারের সঙে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।

এদিকে স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্বর অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]