মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায়, ৩ কলেজের কেহই পাশ করেনি!

সংবাদদাতা / ২০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ- মাগুরাঃ

চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেলার সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।

তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বজরুক শ্রীকুন্ডী কলেজ থেকে মোট ৮ জন, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন এবং বিরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাগুরার মোট ৩৪ কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪০১ জন কৃতকার্য এবং ৩ হাজার ৮৩৩ জন অকৃতকার্য হয়েছে। সেই হিসাবে জেলায় পাশের হার ৩৭ শতাংশ। পাশের হার শূন্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি নন-এমপিওভুক্ত বলেও তিনি জানান।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, পাশের হার শূন্য হওয়া এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে তাদের মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী পরীক্ষাগুলোতে তার সুফল পাওয়া যাবে বলে আশা করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]