মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদদাতা / ১৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট শনিবার বিকেলে উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এ খেলায় রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ বনাম বালিদিয়া ইউনিয়ন ফুটবল একাদ্বশ অংশ গ্রহন করে। খেলায় বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

উদ্বোধনী এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কবির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক জাফরী ও মহম্মদপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। অধ্যাপক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা।
স্থানীয় যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করতে ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২২/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]