মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

সংবাদদাতা / ১৮৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের খামারপাড়ায়  জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী জমকালো আয়োজনে মুখরিত হয় পুরো বিদ্যালয় চত্বর। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রীতিভোজ, সংবর্ধনা, আলোচনা সভা, অসচ্ছল বন্ধুদের মাঝে চেক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোহাটা গার্লস স্কুল এ্যান্ড আইডিয়াল কলেজের সহকারী শিক্ষক পলি রানী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় স্মৃতিচারণ বক্তব্য রাখেন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মোল্যা আতিয়ার রহমান, সহকারী শিক্ষক মোঃ খবির হোসেন, রাজ কুমার বিশ্বাস, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল আজিজ, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল কাদের লোহানী, প্রাক্তন সহকারী শিক্ষক এ,জেড উবাইদুল্লাহ, ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, প্রভাষক আসমাউল হাসান, সার্জেন্ট জাহিদুল ইসলাম, জনতা ব্যাংক লাঙ্গলবাঁধ শাখার প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ কুমার কুণ্ডুসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

মোঃসাইফুল্লাহ, মাগুরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]