মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

সংবাদদাতা / ১৫০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জামায়াতে ইসলামী  মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে  সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এই সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ কবির হুসাইনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য সাবেক ছাত্র নেতা  অধ্যাপক এম বি বাকের।

এ সময় প্রাক্তন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য  আবদুল মতিন, জেলা সেক্রেটারী অধ্যাপক  সাঈদ আহমাদ বাচ্চু, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাও. মাহবুবুর রহমান, অমুসলিম শাখার  জেলা সেক্রেটারী শ্রী উত্তম কুমার বিশ্বাস, বাংলাদেশ  ইসলামি  ছাত্র শিবিরের মাগুরা জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হুসাইন ও মহম্মদপুর উপজেলা সেক্রেটারী মোঃ আল আমিন মিয়াসহ ইউনিয়ন আমিরগণ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে আমিনুর রহমান কলেজ মাঠ থেকে জামায়াত-শিবিরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় কলেজ মাঠে এসে শেষ হয়।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]