মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় পুরাতন সোনালী ব্যাংকের অফিস কক্ষে এ বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে এ নগদ অর্থ প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম কিতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মোঃ শাহাজুল হক।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ গোলাপী পারভীন, মোঃ কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খোমিনি।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম কিতাব জানান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকার ঋণ নেন। ১ লাখ ৩৬ হাজার ৮’শ টাকার ঋণ রেখে তিনি মারা যান। তিনি মারা গেলে তার কাছে পাওনা টাকা মওকুফ করা হয়। এমনকি তার দাফনের জন্য ওই পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। সকল ঋণ মওকুফ এবং সঞ্চয়ের লাভ সহ তার পরিবারের হাতে ৬৩ হাজার ৯’শ ৪ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই মহৎ কাজটি করতে পেরে আমরা সকলে অত্যান্ত আনন্দিত।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ১৭/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]