বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১১৯ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ

আগামী ১৯ জুলাই ২০২৫ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে মাগুরা শ্রীপুরের সদরের শহর এলাকায় মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই বুধবার শ্রীপুর কেন্দ্রীয় জামে
মসজিদে বাদ আছর সমাবেশ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চল চল ঢাকা চল,ও নারায়ে- তাকবীর আল্লাহু আকবর শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বাস ষ্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন অলি-গলি ও দোকানপাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে।গণসংযোগে শ্রীপুর ও শ্রীকোল ইউনিয়নের জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা -কর্মী ও জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে বাদ মাগরিবে উক্ত জামে মসজিদে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শ্রীপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইনছান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার,সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম,গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, শ্রীকোল ইউনিয়ন আমীর, এম হাসিবুর রহমান রিপন,দ্বারিয়াপুর ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হাসান নাসিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন,সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না, উপজেলা রিকশা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, জেলা আই বি ডব্লিউ ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুজ্জামান, গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান, আমলসার ইউনিয়ন সেক্রেটারী হাফেজ মাওলানা ফোরকান আলী, শ্রীকোল ইউনিয়ন সেক্রেটারী মোঃ কামরুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ বাবর আলী, কাদিরপাড়া ইউনিয়ন শ্রমিক নেতা আব্দুল হামিদ, নকোল ইউনিয়ন শ্রমিক নেতাসহ অন্যরা।
সমাবেশ শেষে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রীপুর ও খামারপাড়া বাজারের কয়েকশত ব্যবসায়ীসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১০/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]