শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরায় শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্রভিত্তিক গ্রুপ পরিচালকদের নিয়ে জেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার
সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলার শ্রীপুর উপজেলার ৪টি ইউনিয়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীতু সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না নাকোল ইউনিয়ন আমীর মোঃ শরীফুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ মোঃ রিয়াদ হোসেন নাসিম,সব্দালপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নূর ইসলামসহ জেলা,উপজেলা,ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৩/৯/২০২৫ইং