রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে দুই গ্রামের দু’দলের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ, আহত-১০ শ্রমিক সমাবেশে এমপি আব্দুল আলীম :শ্রমজীবী মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড! ই-সিগারেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে আত্মঘাতী সিদ্ধান্ত—অধ্যাপক এমন এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের দু’দলের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ, আহত-১০

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুগ্রুপের সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার দিবাগত রাত ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে অভয়পক্ষের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সংঘটিত হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী টিটন মোল্যা এবং স্থানীয় বিএনপি নেতা আমতৈল গ্রামের লিপটন মিয়ার গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার রাতে লিপটন গ্রুপের লোকজন আশপাশের গ্রামের লোকজন নিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলাম (৩৫), আরব আলী (৬৬), ইয়াহিয়া (২০) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে টিটন মোল্যার সমর্থক ইদ্রিস বিশ্বাস, রশিদ মোল্যা, লেলিন মোল্যা, পল্টু মোল্যা, হাকিম শেখ, আতর শেখ, সরোয়ার শেখ, ইকবাল শেখ, সোহেল রানা, চান্দা, রাজু, নজিরউদ্দিন বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও ৫ টি ছাগল, আনিচ শেখ, মতিন শেখ, আল-আমিন, আদিল উদ্দিন, ছমির মোল্যা, আমির মোল্যা, নুর মহম্মদ বিশ্বাস, আজম বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও ২ টি ছাগল, ৩ টি গরু, মজিদ শেখ, রাজু শেখের বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও ৩ টি গরু ও মন্টু শেখের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন।

এ খবর ছড়িয়ে পরলে টিটনের সমর্থকরা রিপন খানের দোকান ভাঙচুর-লুটপাট, সালেক খানের বাড়িঘর ভাঙচুর-লুটপাট, আতিয়ার মোল্যার বাড়িঘর ভাঙচুর-লুটপাট, বিধবা অনু বেগম বাড়িঘর, রেন্টু খান, নুরুজ্জামান, রাশেদ মোল্যার বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, পান্নু বিশ্বাস, আমানত, ঈশান, মশিয়াল, আনোয়ার, শাহীন, রাশিদুল, হাসেম, রাশেম জোয়ার্দারের বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও দাউদ ও তার ভাই গোলাম তহুরের গোয়ালঘর ও বাড়িঘর অগ্নিসংযোগ ও ভাঙচুর-লুটপাট, মিন্টু বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর-লুটপাট করে প্রতিপক্ষের লোকজন।

আমতৈল গ্রামের গোলাম তহুরের স্ত্রী নাসিমা খাতুন বলেন, আমার স্বামী এবং দেবর দুজনই বাহিরে চাকরি করেন। রাতে টিটনের লোকজন আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

নোহাটা গ্রামের আনিচুর রহমানের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী রাজমিস্ত্রীর কাজ করেন। লিপটন মিয়ার লোকজন আমার বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে করে। আমি এখন আমার ছোট ছোট তিন সন্তান নিয়ে কোথায় থাকবো? আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

নোহাটা গ্রামের আল-আমিনের স্ত্রী সালমা বেগম বলেন, রাতে ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে খুব আতঙ্কে ছিলাম। লিপটনের লোকজন বাড়িতে ঢুকে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। আমার দুধের বাচ্চা মাটির ব্যাংকে টাকা জমিয়েছিল তাও তারা নিয়ে গেছে। ওদের জেল না হলে এলাকায় শান্তি আসবে না।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতাবেক রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পরে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০২/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]