মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম খেলায় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালকদের অপর খেলায় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বিনয় কুমার পাল, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মণ্ডল, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তারুজ্জামান, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান শেখ, সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মনিরুজ্জামান, সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজাউল ইসলাম, গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম।

খেলা পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মো. আলিমুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. বাবুল হোসেন।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং২৭/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]