শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) বিকালে উপজেলা মিনি স্টেডিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহ্বায়ক খাঁন আমিনুর রহমান (পিকুল), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রিজাউল হক মিন্টু, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপিসহ অন্যরা।
এছাড়াও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক খান রুবাইয়াত হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন হিরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শিকদার মন্জুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, কৃষকদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রায়হানুজ্জামান রিংকুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ,
শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা //
তাং ০৩/৯/২০২৫ইং