মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দারিয়াপুুর ফুটবল একাদশ চৌগাছী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দূদকের চীফ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.মোঃ তরিকুল ইসলাম।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওসমান গনি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, এ্যাড. রইচ উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলামসহ অন্যরা।

মোঃসাইফুল্লাহ,মাগুরা।
তাং ৩০/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]