বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে যুব সমাবেশ, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ৭২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর বাসস্ট্যান্ডে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর সদর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ইনছান আলীর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহম্মদ, অফিস সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্যা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা জামায়াতের যু্ব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন সহকারী সেক্রেটারী ও রিকশা- ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, শ্রীপুর ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আশিকুর রহমান, শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক গোলাম রাব্বী প্রমুখ।

সম্মেলন শেষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খামারপাড়া বাজার ও শ্রীপুর কলেজ মোড় হয়ে উপজেলা চত্বর ঘুবে শ্রীপুর বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৭/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]