শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরার শ্রীপুরে শেখ হাসিনার ফাঁসির রায়ে বিএনপির আনন্দ মিছিল

সংবাদদাতা / ৬৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা //

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করায় মাগুরার শ্রীপুরে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।

১৭ নভেম্বর বিকেলে রায় ঘোষণার পরে শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও সাবেক উপজেলা সেক্রেটারী আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, বিএনপি নেতা জহুরুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লিমন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ফাঁসির রায়কে সাধুবাদ জানিয়ে দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ১৭/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]