মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

সংবাদদাতা / ১৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের রিফাত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরিফ মোল্যা (২৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের গোয়ালপাড়ার জোড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের পুত্র। এবং আহত আরিফ একই গ্রামের মারুফ ইসলামের পুত্র।

জানা গেছে, লাঙ্গলবাঁধ বাজার থেকে শ্রীপুর আসার পথে গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে একটি শিশু তাদের মোটরসাইকেলের সামনে দৌঁড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]