শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরার শ্রীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ৭ নভেম্বর বেলা ১১ টায় শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় র‍্যালীতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।

এর আগে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রিজাউল হক মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলছুমসহ অন্যরা

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম,
উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে. এম. রোমানুর রহমান (বিপ্লব), সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ লিমন খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, (মাগুরা)
তাং ৭ নভেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]