মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরা জেলা পরিষদের সাড়ে ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরাঃ

মাগুরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্যে ৭০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ১০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার।

রবিবার দুপুরে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক ও সুধী সমাজের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন।

জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানিউল কাদের, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মান্নান, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মাশরুর রেজা কুটিল সহ জেলা পরিষদ সদস্যরা।

বাজেটে সরকারি অনুদান ও জেলা পরিষদের নিজস্ব আয়সহ বিভিন্ন প্রকল্প থেকে মোট আয় ধরা হয়েছে ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকা। রাস্তাঘাট, ব্রিজ কালভাট, মসজিদ মন্দির সংস্কারসহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৩ লক্ষ ২৫ হাজার ৭৭১ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৩৩০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]