মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার

সংবাদদাতা / ২০১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরা জেলা পুলিশের তাৎক্ষণিক অভিযানে মাত্র ৩ ঘন্টার মধ্যে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আয়েশাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলো মাগুরা পুলিশ। সোমবার ২৭ জুলাই সকালে মাগুরা শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা নুর (১১) বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। বিষয়টি জানার পর মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিখোঁজের সংবাদ পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। ভিকটিম এর কাছ থেকে জানা যায় মাদ্রাসায় যাওয়ার জন্য ইজিবাইকে ওঠার পর এক অপরিচিত ব্যক্তি তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। এর পর তার আর কিছু মনে পড়ে না। পরে জ্ঞান ফিরে পেলে সে রাস্তায় বের হয়ে আসলে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ পুলিশ এখনো যাচাই-বাছাই করছে।

এ ঘটনায় মাগুরা জেলা পুলিশ সকল অভিভাবকের প্রতি সন্তানদের চলাফেরার বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]