মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরা শ্রীপুরে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

সংবাদদাতা / ১৯৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ সমবায়” প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

এ সময় জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বিশিষ্ট সমবায়ি সংগঠক এস এম সাইফুজ্জামান, শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান খন্দকার আবু নঈম, নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক মোঃ শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক দ্বীপান্বীতা মোহনাসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং০১/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]