মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন পরিষদের খেলার মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত “বিনাধান-১৯” এর সাথে বিনাধান-২১ও ব্রীধান -৪৮ এর প্রয়োগিক পরীক্ষণ ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ জুন) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন পরিষদের খেলার মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর উপজেলার সহযোগিতায় এবং বিনা’র গবেষণা শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ গ্রহন করেন বিনা’র পিএস ও এবং প্রকল্প পরিচালক ড. মোঃ মাহাবুবুল আলম তরফদার ও উপ- প্রকল্প পরিচালক মোঃ আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা মাগুরা উপ-কেন্দ্রের ইনচার্জ ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুশান চৌহান, মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক সহকারী মোঃ আল আমিনের সঞ্চালনায় উক্ত মাঠ দিবসে ৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৯/৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]