মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরা-১ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা ফয়জুল ইসলাম

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি :

মাগুরা-১ আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির মাগুরা জেলা শাখার সহ-সভাপতি ড, মাওলানা মোহাম্মদ ফয়জুল ইসলাম (মনিরুল) ।

শনিবার সকালে স্থানীয় দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়াল ঘড়ি প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ইসলামী দলগুলো এক বাক্সনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে, সে অনুযায়ী কেন্দ্র থেকে যে দলকে প্রার্থী মনোনীত করা হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দিলে এবং মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হতে পারলে আমি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত মাগুরার সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

এ সময় খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]