শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের

সংবাদদাতা / ৪৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

আগামীতে একটি সুন্দর, সৃজনশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সৃজনশীল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি শ্রেণি—তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বাবা-মা—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ পুনর্গঠন সম্ভব।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে দেশের প্রতিটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।”

শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই, যা গত ৫৪ বছরে দেখা যায়নি।”

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
১৩ নভেম্বর, বৃহস্পতিবার,২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]