মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আলমগীর হোসেন,খাগড়াছড়ি :-

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা টাউনহলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ ই আলম, নুরুজ্জামান মাষ্টার, মাওলানা অলিউল্লাহ হাওলাদার।

সভায় বক্তারা বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। তারা আরও বলেন, এই দিনে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়েছিল এবং এর ফলে দেশের পটভূমি পাল্টে যায়। এই ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্ত্বা লাভ করে’।

এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]