মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মামলা বানিজ্যে’র নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছেঃ ড.মুহাম্মদ জাহাঙ্গীর আলম

সংবাদদাতা / ১৪০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পূরর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ও বর্তমান সকল স্তরের নেতকর্মীকে নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও গাজীপুর-৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি তার বক্তব্য বলেন, এখনো শ্রীপুরে মামলা বানিজ্যের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক। কিন্তু মামলাবাজি করে শ্রীপুরের নিরীহ মানুষকে হয়রানি করা হবে এটা আমরা মেনে নেব না। এই আসন থেকে আমরা (জামায়াত) নির্বাচিত হতে পারলে যারা মামলার শিকার হয়েছে আমরা সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে তাদের পাশে থাকবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন গাজীপুর মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা,গাজীপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,গাজীপুর জেলা জামায়াতের প্রশিক্ষন সেক্রেটারি মাহমদ উল্লাহ,ইসলামী ঐক্যজোট ও হেফাজত ইসলামের শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ, উপজেলার যুব মজলিসের সেক্রেটারি মুফতি মোঃ ইউসুফ আহমেদ, সালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান হোসাইনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে দলীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]