সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উজ্জাপন মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয়, পেলেন ২৫৫ ভোট

সংবাদদাতা / ১৯৫ বার ভিউ
সময়ঃ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন এবং ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল।

ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। এ বিজয়ের মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]