শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান: উৎসাহ যোগাবে পড়াশোনায়

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :-

শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় দুই হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল রাজশাহীর উপপরিচালক মো: জাকিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোহাঃ আব্দুল মানিক, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাঃ সারওয়ার জাহান, হিসাব রক্ষণ কর্মকতা মোঃ হেলাল উদ্দীন প্রমূখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।

প্রধান অতিথি মো: জাকিউল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। গোদাগাড়ী পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের পৌর এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের বৃত্তি তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]