মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত

সংবাদদাতা / ২০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বেসরকারি সংস্থা কোডেক এর আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে সংলাপ অনুষ্ঠিত।
২৮ মার্চ মঙ্গলবার উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত সংলাপে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস, ইউপি সদস্য মো. কামরুজ্জামান, ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ।

সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ তানিয়া মাহবুবা। সংলাপে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
যার মধ্যে ছিলো পারিবারিক টিউবওয়েল সংক্রান্ত সমস্যা নিরাপদ পানির সংকট ও টিউবওয়েল ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া। এছাড়া খাল দখল ও নেট জাল ব্যবহারের কারণে জলাবদ্ধতা, খাল দখল ও কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং মৎস্য আহরণে জাল ব্যবহারের প্রভাব, মাদক ও বাল্যবিবাহ সমস্যা সমাজে মাদকাসক্তি বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এবং প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সংলাপে উপস্থিত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা মতামত প্রদান করেন যে, এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। যার গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব বলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংলাপে ১৬জন নারী এবং ১২ জন পুরুষ মিলিয়ে মোট ২৮ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]