মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোরেলগঞ্জে সি টু সি ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদদাতা / ২২৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

কলি আক্তার,মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে হেলভেটাস বাংলাদেশের আর্থিক সহায়তায় ও ডরপ এর বাস্তবায়নে সি টু সি  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাদিজা বেগম (কল্যাণ ট্রাস্ট) মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
খাউলিয়া ইউপি সদস্য মো. নাসিরুদ্দিনের সভাপতিত্বে ও মোরেলগঞ্জ সদর ইউনিয়ন কিমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আবদুল মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাউলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন ডরপ এর সিডও ইসরাইল মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজেট ক্লাব সভাপতি মো. খলিলুর রহমান, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল, খাদিজা বেগম  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কুমার বিশ্বাস, কল্যান ট্রাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম।
অন্যান্যের মাধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য নুরজাহান বেগম, অভিভাবক মিরাজ শেখ,
শিক্ষার্থী প্রতিনিধি মীম আক্তার, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন স্যানিটেশন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন স্ট্যান্ডিং কমিটির সদস্য মো. সজিবুল ইসলাম।
ক্যাম্পেইন অনুষ্ঠানে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বিশারীঘাটা পিএসএফ  ও গাবতলা ছালাম শেখ বাড়ি রেইন ওয়াটার হারবেস্টিং সিস্টেম এলাকার ৬০ জন শিশু, ১০ জন অভিভাবক এবং খাউলিয়া ইউনিয়নের ২ টি পিএসএফ এলাকা পূর্ব বরিশাল ও মধ্য বরিশাল থেকে ৮০ জন শিশু এবং ১৫ জন অভিভাবক অংশ গ্রহন করে।
অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী শিশুরা গ্রামিণ ঐতিহ্যবাহী খেলা ওপেন টি বায়স্কোপ খেলাটিসহ
নানা ধরনের খেলাধুলা প্রদর্শণ করে। অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন ডরপ এর সিডও মো. আরিফ হোসেন, নিবেদিতা হালদার, বোরহান উদ্দিন। খেলা শেষে  বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস ও বিশেষ অতিথিবৃন্দ।

‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]