মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

মোরেলগঞ্জ-শরণখোলায় জামায়াতের সর্ববৃহৎ নির্বাচনী রোডশো

সংবাদদাতা / ২৪৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

কলি আক্তার,(মোরেলগঞ্জ) বাগেরহাট প্রতিনিধিঃ

তত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরেই বাগেরহাটের মোরেলগঞ্জে আনুষ্ঠানিকভাবে নির্বাচণী প্রচার প্রচারণায় নেমে পড়েছে জামায়াতে ইসলামী। রবিবার বেলা ৯টার দিকে মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে প্রথম পথসভা করে দলটি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের নেতেৃত্বে জামায়াতের এ মোটর শোভাযাত্রাটি মোরেলগঞ্জ থেকে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্বাচনী এলাকার অপর উপজেলা শরণখোলায় দ্বিতীয় পথসভা করে। রোডশোতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার কর্মপরিষদ সদস্য, আসন্ন জাতীয় নির্বাচনে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা, মোরেলগঞ্জ পৌরসভা ও দুই উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোডশোতে অংশ গ্রহন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]