শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন

সংবাদদাতা / ৭৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন । নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে। এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। অর্থাৎ ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) সোয়া ৪ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ছয় মিনিট পরপর ট্রেন চলাচল করে।শুক্রবার (২6 সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে আরও কিছুদিন পর। পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে; অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন ব্যবস্থা কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের কাছাকাছি পৌঁছে যাবে। বর্তমানে মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে ৪ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়, ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬। নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা প্রায় ৬ লাখ লাখ ছাড়াবে বলে আশঙ্কা করা যাচ্ছ।

ডেক্স নিউজ ঃ

বিল্লাল হোসেন পাটোয়ারী বাহার

মিরপুর ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]