মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

সংবাদদাতা / ১৯৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৪ জুন ২০২৬

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নের মাধ্যমে দেশের যুব খাতে ইতিবাচক পরিবর্তন আনা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বিভাগীয় পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিইডি-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের দাবি অনুযায়ী প্রচলিত চিন্তার গণ্ডি পেরিয়ে নতুনভাবে কাজ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা বাস্তবে কতটা স্বাবলম্বী হতে পারছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। একই সঙ্গে যুব উদ্যোক্তাদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের যুব নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়েই এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।”

তিনি বলেন, দেশের যুবক ও যুব নারীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ও কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]