মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজধানীতে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন সার্জেন্ট তানজিদ মারুফ

সংবাদদাতা / ৪৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুর গাবতলী মাজার রোড মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছেন ডিএমপির ট্রাফিক- মিরপুর বিভাগের সার্জেন্ট মো. তানজিদ মারুফ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২৫) বিকাল ৫.৩০ মিনিটের দিকে ট্রাফিক মিরপুর বিভাগের মাজার রোড মোড় থেকে রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকালে মিরপুর ট্রাফিক বিভাগের দারুসসালাম জোনের মাজার রোড মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সার্জেন্ট তানজিদ মারুফ। বিকাল ৫.৩০ মিনিটের দিকে এক কিশোরী সাভারের হেমায়েতপুর যাচ্ছিলেন তখন কিশোরীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে রুবেল নামে এক পেশাদার ছিনতাইকারী।

বিষয়টি দেখতে পেয়ে সার্জেন্ট তানজিদ মারুফ ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে দারুসসালাম থানার এ এস আই আল হাসানের কাছে সোপর্দ করেন। পরে ছিনতাই মোবাইল ফোনটি ভুক্তভোগী বাসের যাত্রী রুপার কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারী রুবেল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানতে চাইলে সার্জেন্ট মো. তানজিদ মারুফ বলেন, ‘দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছিনতাইকারীর ওপর। এর বেশি কিছু না। ভুক্তভোগী বাসযাত্রীকে ছিনতাই হওয়া তার ফোনটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]