শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

রাজধানীর শাহ আলী থানা এলাকায় সেনাবাহিনীর অভিযানে ০১ জন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক

সংবাদদাতা / ২১৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

গত ১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকা, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ তারিখ ১১০০ ঘটিকায় সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট শাহ আলী থানার অন্তর্গত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকা হতে ০১ জন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করে। এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মুহাম্মাদ জুম্মন (৬৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়। উক্ত সন্ত্রাসীকে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]