শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা

সংবাদদাতা / ২২১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর বোয়ালিয়া মৌজার পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছেন একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। বোয়ালিয়া মৌজার মধ্য এস.এ-১৮ এবং আর, এস খতিয়ান নং ১৮০২, হাল -২২২৯ দাগে, ২২১৯ একরের কাত.১১০৯৫ একর ও হাল-২২৩৮ দাগে .১৫৫০ একরের কাত-০৭৭৫ একর মোট .৩৮৪৪ একরের কাত- .১৯২২ একর। পৈতৃক ওয়ারিশ সুত্রে উক্ত জমির মালিক বাছের আলী, নাজিম উদ্দিন সেখ, একরাম শেখ নামের তিনজনের যোগ্য ১৭ ওয়ারিশ। ঔ ১৭ ওয়ারিশ হলেন মাজেদা বেওয়া, আঙ্গুরা বেওয়া, দিলেরা বেওয়া, আব্দুর রশিদ, নাদিম হোসেন, নাজমুল হক, রওশনারা খাতুন, মোজ্জামেল হক, শাহিন আলী, শাহানাজ খাতুন, বিলকিস আরা, বুলবুলি বেওয়া, নাদিম আহমেদ, আদিল শেখ, সুলতানা, শাহিনুর হাসান, সাইদুর রহমান। সম্প্রতি উক্ত জমিতে প্রভাব বিস্তারে একটি মহল চাঁদাবাজদের দ্বায়িত্ব দিয়েছে। ওই চাঁদাবাজ ও ভূমি দখল গ্রুপ ইতোমধ্যে ওয়ারিশ গণকে নানাভাবে হুমকি ধামকিসহ সাইনবোর্ড ভেঙে ফেলার পরিকল্পনা করছেন।
ওয়ারিশগণ বলেন আমরা ওই জমির পৈতৃক ওয়ারিশ। আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি ভুমিখেকো মহল জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওই মহলটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের হয়রানি করেছেন।
এসব বিষয় জানতে বড় কুঠি ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকারের সাথে কথা বললে তিনি বলেন, কাগজ যার জমি তাঁর। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এব্যাপারে যাদের কাগজ সঠিক তাঁরাই জমি পাবেন এবং তাঁরা আইনি সহায়তা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]