বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে ৪ ও ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত।

৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।একইদিন রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে।

নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।”

এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]