মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহী -১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক যাচাইয়ে চুড়ান্ত মনোনীত মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এই আসনে মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা।

শুক্রবার ( ১৪ নভেম্বর) বিকেলে এই দাবিতে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা। মহিশালবাড়ী গরুহাটে জমায়েত হয়ে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে এসে জনসমাবেশ করেন।এসময় বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ্বালিয়ে শরীফ উদ্দীনের মনোনয়ন বিষয়ে প্রতিবাদ জানায়। এসময় রাজশাহী চাপাই মহাসড়কে লোকে লোকারণ্য হলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে সুলতানুল ইসলাম তারেক তার সমর্থকদের সরে যেতে বলেন।
বিএনপির কেন্দ্র ঘোষণা অনুযায়ী আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসন থেকে মেজর জেনারেল শরিফ উদ্দিনকে প্রাথমিকভাবে মনোনয়ন নিশ্চিত করা হয়। এতে গোদাগাড়ী তানোরের বাকি মনোনয়ন প্রত্যাশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন।
জানা যায়, মনোনয়ন ঘোষনার সময় মনোয়ন প্রত্যাশী এডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক লন্ডনে অবস্থান করছিলেন। আরেক প্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন হাইকোর্ট বিভাগে জরুরী প্রোগ্রাম থাকায় তিনিও তেমন সময় দিতে পারেন নাই। এতে আব্দুস সালাম প্রিন্স বিপ্লব ও ইঞ্জিনিয়ার জুয়েল সহ সকলে একত্রিত হয়ে এই মনোনয়ন প্রক্রিয়ার বিরোধিতা করেন।
সুলতানুল ইসলাম তারেক বলেন, জনপ্রিয়তার অনুসারে আমি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার হকদার। হাইকমান্ড পুনর্বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন এটা আমি প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]