মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

রামুর ঈদগড়ে ঘুমন্ত নব দম্পতিকে জ’বা’ই করে হ’ত্যা! ঘটনাস্থলে কাজ করছে পুলিশ সিআইডি

সংবাদদাতা / ১৫০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

আলো রামু (কক্সবাজার) প্রতিবেদক

কক্সবাজারের দুর্গম জনপদ রামুর ঈদগড়ে ঘুমন্ত নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় এই লোহমর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দম্পতিরা হলেন ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্রগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮). নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন বাইশারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা মাতার দাম্পত্য কলহের কারনে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় স্বামী সহ থাকতেন। স্থানীয়রা আরও জানান, রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেমের সম্পর্ককে পরিনয়ে রুপ দিয়েছে। তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ। বুধবার গভীর রাতে দুষ্কৃতিকারীদের কুপে লাশ হন এই দম্পতি,তবে কারা তাদের হত্যা করেছে এটি এখনও বলা যাচ্ছে না।

ঈদগড় ৬ নং ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করি,বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ, সিআইডি কাজ করতেছে,তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান,আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি,লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে,এমন ঘটনা সত্যি দুংখজনক ও কষ্ট দায়ক। কারা এই লোহমর্ষক ঘটনাটি করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না,তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]