মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ল্যান্ড মালিকের কারসাজিতে ফ্ল্যাট কিনে ভুক্তভোগী পরিবার, হস্তান্তর না করেই হুমকির অভিযোগ

সংবাদদাতা / ১০১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | পল্লবী, ঢাকা

রাজধানীর বর্ধিত পল্লবী এলাকায় ফ্ল্যাট কিনেও মালিকানা ভোগ ও বসবাসের সুযোগ না পাওয়ার অভিযোগ উঠেছে এক ল্যান্ড মালিকের বিরুদ্ধে। ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো ক্রেতা পরিবারকে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২০২৩ সালে বর্ধিত পল্লবী এলাকায় তিনি প্রায় ১ হাজার ৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেন। চুক্তি অনুযায়ী ফ্ল্যাট ক্রয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরও এখন পর্যন্ত ফ্ল্যাটটি তার পরিবারের কাছে যথাযথভাবে হস্তান্তর করা হয়নি।

সাজ্জাদ হোসেনের দাবি, নিজের ক্রয় করা ফ্ল্যাটে উঠতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের বাধার মুখে পড়তে হচ্ছে। এ সময় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, ফ্ল্যাটের বৈধ কাগজপত্র ও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন থাকার পরও তারা নিজেদের সম্পত্তি বুঝে পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছেন তারা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তদন্ত করে ফ্ল্যাটটি বৈধ মালিকের কাছে হস্তান্তর এবং হুমকি-হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ল্যান্ড মালিকের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]