শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা! Before UN Speech, Tarique Rahman in the Spotlight: The World’s Curious Gaze on Bangladesh* *—Prof. M. A. Barnik জাতিসংঘে ভাষণের আগেই আলোচনায় তারেক রহমান: বাংলাদেশের প্রতি কৌতূহলী বিশ্বদৃষ্টি* *—-অধ্যাপক এম. এ. বার্ণিক মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান খান বহিষ্কার

সংবাদদাতা / ১৬৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার-

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান খানকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দলীয় পদ এবং সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।মঙ্গলবার (১৯ আগস্ট) বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

বহিস্কারের বিষয়টি (২০ আগস্ট) জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দীয় কমিটির মিডিয়া সেল নিশ্চিত করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত,কেন্দ্রীয় বাস্তহারা দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান শিমুল গাজি,সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু বলেন, কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করে এখন ছাড় পাবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কড়া বার্তা রয়েছে। তার বাস্তবতার প্রতিফলন ঘটলো এই বহিষ্কারের মধ্যে দিয়ে। খান মতিউর রহমান সদ্য সমাপ্তি হওয়া উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে টাকার বিনিময়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন এবং দলের কর্মীদের ভোট দিতে বাধ্য করেছেন।কেউই অপকর্ম করে রেহাই পাবে না। এটি অন্যায় দলে কোন অন্যায়ের স্থান নেই।বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান খানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]