মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শরণখোলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: আনোয়ার সভাপতি, মিলন সম্পাদক নির্বাচিত

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আবু রায়হান,

স্টাফ রিপোর্টার-

শরণখোলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সাধারণ সম্পাদক পদে মোঃ বেল্লাল হোসেন মিলন নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন বাদল এবং অধ্যাপক শামিম আহমেদ বাদল। নির্বাচনে ২৮৪ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আনোয়ার হোসেন পেয়েছেন ১৫০ ভোট এবং মিলন পেয়েছেন ১০৯ ভোট।

সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-৪ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সমশের আলী মোহন, ডঃ ফরিদুল ইসলাম, সদস্য মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন ও মোল্লা ইসাহাক আলী।

সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহ্বায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সহকারী অধ্যাপক মোঃ হাদীউজ্জামান হিরো, রুনা গাজী, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]