মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

শহীদ শাহরিয়ার হাসান আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

সংবাদদাতা / ১৭৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহরিয়ার হাসান আলভীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার অসুস্থ পিতার খোঁজখবর নিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

ঢাকা-১৬ আসনের (পল্লবী ও রূপনগর) গণমানুষের এই নেতা বুধবার দুপুরে পল্লবীর বাসভবনে গিয়ে শহীদ আলভীর পিতা মো. আবুল হাসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।

এসময় তিনি পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন।

আমিনুল হক বলেন,
“শহীদ আলভীর ত্যাগ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। তার পরিবার আমাদের সকলের পরিবার। বিএনপি ও দেশের মানুষ সর্বদা এই পরিবারের পাশে থাকবে।”

শহীদ পরিবারের প্রতি বিএনপি নেতার এ আন্তরিক উদ্যোগ উপস্থিত সবার মনে গভীর দাগ কাটে। স্থানীয় নেতাকর্মীরাও এসময় উপস্থিত থেকে পরিবারটির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এসময় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান ই এলাহী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
বুধবার, ২৭ আগষ্ট, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]