শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

‘শাপলা চত্বরের ঘটনায় ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ প্রকাশ পায়’ — এহসানুল মাহবুব জুবায়ের

সংবাদদাতা / ৩০৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও দমনমূলক নীতির বহিঃপ্রকাশ। তিনি এ ঘটনাকে “নৃশংস ও মর্মান্তিক গণহত্যা” হিসেবে উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত রূপ দৃশ্যমান হতে শুরু

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘৫ মে শাপলা চত্বর গণহত্যা দিবস’ উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম ছিল আলেম-ওলামাদের একটি অরাজনৈতিক সংগঠন এবং তাদের ১৩ দফা দাবি ছিল শান্তিপূর্ণ ও সাংবিধানিক কর্মসূচির অংশ। কিন্তু সে সময়ের সরকার কঠোর দমন-পীড়নের পথ বেছে নেয়।

অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, গত ১৬ বছরে দেশে একের পর এক বড় সহিংস ঘটনার জন্ম হয়েছে। তিনি উদাহরণ হিসেবে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১২ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে ফ্যাসিবাদের পতনের পথ তৈরি হয়েছে এবং ৫ আগস্টের পর বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি দাবি করেন, এই আন্দোলনের মূল শক্তি ছিল সাধারণ জনগণ ও শ্রমজীবী মানুষ।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে জনগণের প্রত্যক্ষ মতামত প্রয়োজন। এ বিষয়ে গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ইতোমধ্যে এই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।
শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে তিনি জানান, জুলাই আন্দোলনের শহীদ জাবেদ ইব্রাহিমের মা রুকিয়া বেগমকে জামায়াতে ইসলামী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দিয়েছে।
ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, যাতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—নির্বাচিত সরকারও সময়ের ব্যবধানে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান, কামাল হোসেন এমপি ( সহকারী সেক্রেটারি (ঢাকা মহানগর দক্ষিণ) ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী)
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক, জাগপা জনাব আলতাফ উদ্দিন মোল্লা সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর বিএনপি, অধ্যাপক নূর নবী মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সুশীল ফোরামের সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সাধারণ সম্পাদক ড. আল হাসান মোবারক, সহ-সভাপতি মো. ফজলুল করিম শামীম, আবুল হাসনাত মোঃ আমিন, ইন্জিনিয়ার আব্দুর রহিম, জবা ইসলাম।

এসময় সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শাপলা চত্বরসহ বিভিন্ন সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]