মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে বিচার হবে- মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংবাদদাতা / ১৬৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি :-

সরকারি কর্মচারীরা ঘুষ খেলে ও দুর্নীতি করলে তাদের যেমন বিচার হবে, তেমনি সাধারণ মানুষের দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে এসব কথা বলেন।

দীর্ঘ ৩৫ বছর পর মাগুরা-২ আসনের বিএনপি’র সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী হয়ে সকালে জেলার প্রবেশদ্বার ওয়াবদার মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মাগুরা-১ আসনের বিএনপি’র সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুল দিয়ে বরণ করা হয়।

পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রীকে মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।
সার্কিট হাউস হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। জেলায় পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পাশাপাশি দুস্থ শিল্পীদের ভাতা দেয়ার আশ্বাস দেন।
বিকেলে মন্ত্রীকে তার নিজ উপজেলা মহম্মদপুর এবং নিজ গ্রাম হাটবাড়িয়ায় গণ সংবর্ধনা দেয়া হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তারিখ -২৭.০২.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]