শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

সাংবাদিক এনায়েত শাওনকে হুমকির ঘটনায় বিপিজেএফের তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

টাইমস টুডে-এর সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তার হুমকি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বুধবার (১ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুন টাইমস টুডে-তে ‘চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে’ শিরোনামে বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের আগে বক্তব্য নেওয়ার জন্য বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

বিপিজেএফ জানায়, পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে পরিচালক মো. সোহেল রানা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিক এনায়েত শাওনের সঙ্গে যোগাযোগ করে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দাবি করেন। এ সময় তিনি ৩০ জুনের মধ্যে বিটিআরসিতে গিয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন না করলে ‘দেখে নেওয়া হবে’ বলে ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দেন। ফোনালাপে ‘আপনি কেমন সাংবাদিক, আপনাকে দেখে নেওয়া হবে’ এবং ‘আমি কে, আপনি আমাকে চেনেন?’—এ ধরনের মন্তব্যকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বিপিজেএফের নেতৃদ্বয় বলেন, কোনো সংবাদে তথ্যগত আপত্তি থাকলে তার প্রতিকারের জন্য আইনগত ও প্রশাসনিকভাবে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে একজন সাংবাদিককে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী এবং সাংবাদিকদের জন্য উদ্বেগজনক।

বিপিজেএফ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসি কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের প্রতি জোর দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিক এনায়েত শাওনের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]