মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত

সংবাদদাতা / ১৫০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেট-৩ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব এম. এ. মালিক-এর সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা করতে ঢাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল ও গ্রীস বিএনপির নেতৃবৃন্দ সিলেট সফরে যান।

সেখানে কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব এম. এ. মালিকের সাথে সাক্ষাৎ পূর্বক শাহপরান থানা এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেটের প্রবাসী নেতৃবৃন্দের উদ্যাগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও গ্রীস বিএনপির সাবেক সহ-সভাপতি এস. আলম সাইদুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ ও গ্রীস বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক মোখলেসুর রহমান-কে।

গ্রীস বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন-সদস্য সচিব রাকিব হোসেন রাসেল তালুকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গ্রীস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল, গ্রীস বিএনপি নেতা শাহ কামাল, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ইন গ্রীসের সভাপতি রাজন তালুকদার।

উক্ত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) এর মাজার জিয়ারত শেষে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের আমন্ত্রণে শাহ্পরান পীর মঞ্জিল, হযরত শাহ আব্দুল মতিন (রঃ) কন্যা শাহ্ মাজার এলাকায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]